জ্বালানি সাশ্রয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল সার কারখানার উৎপাদন এক মাস ব'ন্ধ
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সাম্প্রতিক সিদ্ধান্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন গত শুক্রবার (৩ এপ্রিল) থেকে এক মাসের জন্য বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। ২৮ মার্চ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা ও গ্যাস সরবরাহে চাপ মোকাবিলায় এপ্রিল-জুন মেয়াদে প্রধান সার কারখানাগুলোতে রেশনিংয়ের সিদ্ধান্ত হয়। এর আওতায় শাহজালাল ফার্টিলাইজার এক মাস বন্ধ, কর্ণফুলী ফার্টিলাইজার রেশনিংয়ে, আর পলাশ ফার্টিলাইজারে সরবরাহ অব্যাহত থাকবে। বোরো মৌসুমে সরবরাহ চেইনে প্রভাবের আশঙ্কা থাকলেও সরকার বলছে এটি সাময়িক ভারসাম্য রক্ষার পদক্ষেপ।