গাইবান্ধা সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের রাজধানী বলা হয় কাউন্সিলের বাজারকে।আর এখানেই রয়েছে সুনামধন্য একটি প্রাইমারী ও হাইস্কুল।তবে এর মাঠটি যেন আজ ব্যবসায়ীদের দখলে।যেখানে মাঠটি ব্যবহার হওয়ার কথা ছিলো ছাত্র ছাত্রীদের খেলার স্থান আর সময়ের ব্যবধানে হয়ে উঠছে তা ব্যবসার প্লাটফর্ম। দিনের বেলায় ব্যবহার হয় অসাধু ব্যবসায়ীদের চাতাল হিসাবে আর দিন গড়ালেই সন্ধায় হয় ভ্রাম্যমান ব্যবসায়ীদের কেনা বেচার মাধ্যম।
সরজমিনে উপস্থিত হলে চোখে পড়ে স্কুল ও পরিষদের মাঠের এক ভিন্নধর্মী চিত্র। ভুট্টার মৌসুম হওয়ায় অনেকে এই মাঠটি ব্যবহার করছে চাতাল হিসাবে।যা পরিষদের চেয়ারম্যান কিংবা স্কুল প্রধান শিক্ষকদের চোখের সামনেই। যা বলার ভাষাই হারিয়ে ফেলছে।যেখানে মাঠটি ব্যবহার করার কথা ছিলো ছাত্র ছাত্রীদের সেখানে এক অন্যরকম অবস্থা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মাঠের এমন করুন চিত্র সম্পর্কে এক সচেতন ব্যক্তি পোস্ট করে ধিক্কার জানায়, ওদেরকে কে ব্যবসা করতে নিষেধ করেছে ,ওরা মাঠের মধ্যে ব্যবসার নামে ছেলেমেয়েদের খেলাধুলার সময়টুকু কেড়ে নিচ্ছে, ঠেলে দিচ্ছে বিভিন্ন অপকর্মের দিকে।
তাই স্থানীয় ইউপি সদস্য, প্রধান শিক্ষক, চেয়ারম্যান সহ সচেতন মহলের নিকট আহবান জানাই,এমন পরিস্থিতি থেকে মাঠকে রক্ষা করতে হবে।মাঠে এমন দশা চলতে থাকলে স্কুল সময় ও অন্যান্য সময়ে যখন ছেলেরা মাঠে খেলাধুলা করার কথা তখন তা না করে অপকর্মে মেতে উঠবে কোমনমতী যুবকেরা। তাই অবিলম্বে এমন অবস্থার পরিত্রান ঘটাতে হবে।