https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ - atv sangbad তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ - atv sangbad তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি : / ৫৯ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ
তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ

1 / 100 SEO Score

রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা পৌরসভায় অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ইটের ভাটার পাশেই মোজাম্মেলসহ কয়েকজন ব্যক্তি দুইটি ভেগু (এক্সকাভেটর) মেশিন বসিয়ে গত কয়েক দিন ধরে অবাধে মাটি কেটে নিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, রাতের আঁধারে পরিচালিত এ কর্মকাণ্ডে কোনো ধরনের সরকারি অনুমতি নেওয়া হয়নি। অথচ প্রশাসনের নাকের ডগায় এভাবে প্রকাশ্যে মাটি কাটার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত চলে মাটি কাটার কাজ। ভারী যন্ত্রপাতির শব্দে আশপাশের মানুষের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে, পাশাপাশি ফসলি জমি ও পরিবেশের ওপর পড়ছে মারাত্মক প্রভাব।
একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রশাসনের এত কাছে বসে তারা প্রকাশ্যে মাটি কাটছে, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে মনে হচ্ছে যেন তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারবে না।”
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অব্যাহতভাবে মাটি উত্তোলন চলতে থাকলে কৃষিজমি ধ্বংস হয়ে যাবে এবং ভবিষ্যতে এলাকায় ভূমিধস বা অন্যান্য পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
এ বিষয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা খানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। সচেতন মহল মনে করছে, অবৈধ মাটি উত্তোলনের মতো কর্মকাণ্ড বন্ধে দ্রুত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
স্থানীয়দের জোর দাবি, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি। অন্যথায় অদূর ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব বহন করতে হবে পুরো এলাকাবাসীকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ