লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিয়ালা সড়কের আকরতমা এলাকায় একটি ধানক্ষেত থেকে মিন্টু মিয়া (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের লা/শ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে স্থানীয়দের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লা/শটি উদ্ধার করে। নিহত মিন্টু মিয়া নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা এবং ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার নামের একটি ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি সেখানে রান্নার কাজ করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতের মালিক জমি দেখতে গিয়ে লা/শটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লা/শটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়।
তবে কী কারণে এবং কীভাবে এই মৃ/ত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের সঙ্গে কারও পূর্ব বিরোধ ছিল এমন তথ্যও জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।