২০ এপ্রিল ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা, মাদরা, ভোমরা ও হিজলদী বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ভারতীয় মদ এবং উইং কোরেক্স সিরাপ, ইমিটেশনের গহনা, পাতার বিড়ি, ব্যাগ, ত্রিুম, শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৬ আরবি হতে আনুমানিক ২৫০ ও ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি ও ভাদিয়ালী নামক স্থান হতে ১১,৭৩,০০০/- টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে ৫৮,৮০০/- টাকা মূল্যের ভারতীয় ইমিটেশনের গহনা আটক করে । হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা নামক স্থান হতে ১০,৮৪৪/- টাকা মূল্যের ভারতীয় পাতার বিড়ি, ব্যাগ ও ক্রিম আটক করে ।
এছাড়াও, গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখ ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলা ২/৪ এস ও মেইন পিলার ৩ হতে আনুমানিক ৮০০ গজ ও ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপাড়া ও বাঁশকল চেকপোস্ট নামক স্থান হতে ০১ জন আসামীসহ ০১ বোতল ভারতীয় মদ এবং ১৪৯ বোতল ভারতীয় উইং কোরেক্স সিরাপ আটক করে। আটককৃত আসামী নুরুন্নাহার (৩০), স্বামী-রিয়াজুল ইসলাম, গ্রাম-ভোমরা, ডাকঘর-ভোমরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আভিযানিক দল সর্বমোট= ১২,০৩,৭৪৪/- (বারো লক্ষ তিন হজার সাতশত চুয়াত্তর) টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
২০/০৪/২৬