পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নসহ সারাদেশের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন মোঃ সাদ্দাম হোসেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আত্মবিশ্বাস রাখো, ধৈর্য ধরো, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো। তিনি আরও দোয়া করেন, আল্লাহ যেন পরীক্ষার্থীদের মেধা, স্মৃতি ও সময়ের মধ্যে বরকত দান করেন এবং তাদের পরিশ্রমকে সফলতায় রূপান্তরিত করেন।
একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার পুরো সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে প্রস্তুতি ও পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করতে পারে।
মোঃ সাদ্দাম হোসেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
তার এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই তা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।