নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামের জনৈকা রেবেকা বেগম( ৪৫) স্বামী মৃত শফিকুল ইসলাম এর বসতবাড়িতে এসে ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী মৃত রুস্তম আলীর ছেলে কাজল হোসেন(৪৫) টাকা চাইলে স্থানীয় জনতা তাকে আটকে রেখে লালপুর থানায় খবর দেয়। রবিবার(১০মে-২০২৬) সকাল অনুমান ০৮.০০ টার সময় অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পরে লালপুর থানার পুলিশ আটককৃত আসামি কাজলকে থানায় নিয়ে আসে এবং মোবাইল কোর্ট/ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে প্রতারণা করার অপরাধে ৫(পাঁচ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম সংবাদ কর্মীদের জানায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জরিমানা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে আবীর হোসেন।