পুলিশ সপ্তাহ ২০২৬-এর অংশ হিসেবে সারাদেশে ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকালে পৌর পয়েন্ট এর পুরাতন থানা এলাকায় জগন্নাথপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ বিশেষ টিম হেলমেট বিহীন মোটরসাইকেল চালক, উল্টো পথে গাড়ি চালনা এবং ট্রাফিক সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক এবং ফিটনেস সনদ ছাড়া গাড়ি চালানো নিষিদ্ধ। বৈধ লাইসেন্স এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দেওয়া হবে। গত ২ দিনে ২০টি মামলা দেওয়া হয়।
এ সময় ট্রাফিক পুলিশের সারজেন্ট মনিরুজ্জান বলেন, আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ট্রাফিক সপ্তাহ হিসেবেও এই কার্যক্রম পালিত হচ্ছে, যেখানে ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ মিলে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছি। আমাদের এই উদ্যোগের উদ্দেশ্য শুধু জরিমানা বা শাস্তি প্রদান নয়, বরং জনগণকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা। প্রতিবছর প্রায় হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে যাতে দুর্ঘটনা কমানো যায়। আমাদের এই অভিযান চলমান থাকবে।