পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নওগাঁ জেলার পোরশা উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় পোরশা থানা পুলিশের একটি সফল বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।
মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর দক্ষ নেতৃত্বে ৩ মাসের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:
১. মোঃ আমসারুল হক মন্ডল (৩৫), পিতা: ———, গ্রাম: ইলাম।
২. মোঃ আব্দুর রহিম (৪৫), পিতা: ———, গ্রাম: হিরাডাঙ্গাপাড়া (বাকইল)।
অভিযানের বিবরণ:
মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।