https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা - atv sangbad পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা - atv sangbad পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

পোরশায় প্রশাসনের অভিযানে জব্দ সরকারি চাউল, দুইজনকে জরিমানা

মোঃ শহিদুল ইসলাম- পোরশা উপজেলা প্রতিনিধি / ২২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:২৪ অপরাহ্ন

4 / 100 SEO Score

 

নওগাঁর পোরশা উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাউল অবৈধভাবে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েক মন সরকারি চাউল জব্দ করা হয় এবং জড়িত দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

অভিযানে দোষী সাব্যস্ত ব্যক্তিরা হলেন— মোঃ রেজাউল (৩৪), পিতা: মৃত আঃ আজিজ, গ্রাম: সুতরইল, পোরশা, নওগাঁ এবং মোঃ মাইনুল (৩৫), পিতা: মৃত সাফিজ উদ্দিন, গ্রাম: সুতরইল, পোরশা, নওগাঁ।

জানা যায়, তেঁতুলিয়া ইউনিয়ন থেকে সংগ্রহ করা সরকারি চাউল অসাধু চক্রের মাধ্যমে গোপনে বাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। এসব চাউল নিতপুর এলাকার কপালির মোড়ে বিক্রয়ের প্রস্তুতিকালে প্রশাসনের নজরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ নাবিলা আক্তার। অভিযান চলাকালে সরকারি চাউল বিক্রির সময় হাতেনাতে কয়েক মন চাউল জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে সরকারি চাউল অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে ০৬ ধারা মোতাবেক দুইজনকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত সরকারি চাউল প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

পরে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ নাবিলা আক্তার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ডেকে এনে জব্দকৃত চাউল ইউনিয়নের অসহায়, দুস্থ ও প্রকৃত সুবিধাভোগীদের মাঝে বিতরণের নির্দেশ দেন। প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়নের সদস্য মোঃ আমিনুর রহমান, নিতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের অভিযোগ, সরকারি চাউল কালোবাজারে বিক্রির কারণে প্রকৃত সুবিধাভোগীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানান।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি চাউল অবৈধভাবে মজুত, বিক্রি কিংবা পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি সুবিধা যেন প্রকৃত দরিদ্র মানুষের কাছে পৌঁছে, সে বিষয়েও প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ