https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ জন আটক! - atv sangbad নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ জন আটক! - atv sangbad নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ জন আটক! - atv sangbad
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
সাঁথিয়ায় জমকালো আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা আতঙ্কে ৭ টি ইউনিয়নের বাসিন্দারা চরফ্যাশন উপজেলায় হঠাৎ ট্রান্সফরমার চুরির হিড়িক: আতঙ্ক ও ভোগান্তিতে গ্রাহকরা। তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জীবন গড়ার প্রথম ধাপ এস এস সি-তে জিপিএ ৫- মহিউদ্দিন মাদক-বাল্যবিয়ে-গুজব প্রতিরোধ বিষয়ে উঠান বৈঠক নেপালে বন্যায় নিখোঁজদের প্রতীকী শেষকৃত্য অনুষ্ঠিত সংসদের অধিবেশন শুরু বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানা বন্ধের প্রতিবেদন নাকচ প্রধানমন্ত্রীর সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ জন আটক!

রংপুর প্রতিনিধি। এটিভি সংবাদ / ৪৭ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

9 / 100 SEO Score

রংপুর প্রতিনিধি। এটিভি সংবাদ 

বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, প্রক্সি পরীক্ষার্থী সরবরাহ এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহের অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে রংপুর নগরীর ধাপ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে স্বাক্ষর করা ১৫টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের ৮টি ব্ল্যাংক চেক, ৪টি মূল শিক্ষাগত সনদ, ৫টি মোবাইল ফোন এবং ৩টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করা হয়।

শনিবার দুপুরে মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন রংপুর নগরীর কামাল কাছনা চিড়ারমিল এলাকার ফেরদৌস আলমের ছেলে তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার মোবারক আলীর ছেলে বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাহেব আলী (২৬), বদরগঞ্জ উপজেলার তালুক দামোদরপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে আতিকুর রহমান (৩৪), দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তেলীপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) এবং হাফিজ আল মামুন (২০)।

উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, চক্রটি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় মূল পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী অংশগ্রহণ করাত এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার হলে উত্তর সরবরাহ করত। এর বিনিময়ে তারা পরীক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ, চেক ও স্ট্যাম্প আদায় করত।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গভীর রাতে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি এর আগেও একই অভিযোগে গ্রেপ্তার হয়ে ৫২ দিন কারাভোগ করেছেন। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। অপর একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অন্যরা তাদের সহযোগী হিসেবে কাজ করতেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ