কুষ্টিয়া প্রতিনিধি, এটিভি সংবাদ
এনএসআই, এলজিইডিসহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যারা টিকতে পারেনি তাদের টাকার বিনিময়ে টিকিয়ে দেওয়া হবে। এমন চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে অনেক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে আসছিলেন সৈকত হোসেন তপু।
চলমান এনএসআই নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর অকৃতকার্যদের টিকিয়ে দেওয়ার বিজ্ঞাপনটি নজরে আসে এনএসআই সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের। ১৯ জুলাই প্রাযুক্তিক নিরিক্ষার মাধ্যমে বেলাব থানা পুলিশ প্রতারক সৈকত হোসেন তপুকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা করেছে বেলাব থানা পুলিশ।
এটিভি/এস