https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ জামায়াত নেতার মধ্যাহ্নভোজে ডেপুটি স্পিকারসহ ১১ সংসদ সদস্য - atv sangbad জামায়াত নেতার মধ্যাহ্নভোজে ডেপুটি স্পিকারসহ ১১ সংসদ সদস্য - atv sangbad জামায়াত নেতার মধ্যাহ্নভোজে ডেপুটি স্পিকারসহ ১১ সংসদ সদস্য - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার নতুন খলনায়ক অপেক্ষায় রইল মা, ফিরল লাশ : গাইবান্ধায় সড়কে ঝরল দুই প্রাণ ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দামায়ান্তিকে সংসদের অনুমোদন নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদাকে সাদা দল ও ইউট্যাবের অভিনন্দন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দক্ষিণ গফরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২০ কার্যদিবসের প্রশিক্ষণে উপস্থিতি মাত্র ১৯–২৬ দিন, তবুও সার্টিফিকেট! পাবনা সাঁথিয়ায় জাঁকজমক পূর্ণভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে দিনাজপুরের ১৩টি উপজেলায় পাটের জমজমাট বাজার, প্রায় ১০০ কোটি টাকার ব্যবসার আশা

জামায়াত নেতার মধ্যাহ্নভোজে ডেপুটি স্পিকারসহ ১১ সংসদ সদস্য

রিপোর্টার নাম / ১০৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

পাবনা প্রতিনিধি, এটিভি সংবাদ

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের আমিরের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসসহ সংরক্ষিত মহিলা আসনের ১১ সংসদ সদস্য। বিষয়টি জানাজানি হলে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

বুধবার (২৬ জুলাই) দুপুরে ঈশ্বরদী পৌরসভার ইসলামপুরে পৌর জামায়াতের আমির ও আরআরপি গ্রুপের স্বত্বাধিকারী গোলাম আজমের নিজ বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন তারা।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেপুটি স্পিকার শামসুল হক বুধবার সকালে ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে যান। তিনি প্রকল্প এলাকার ইউনিট-১ ও ২ পরিদর্শন করেন। 
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নেতৃত্বে প্রকল্প পরিদর্শনে যোগ দেন সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস, শাহিন আক্তার, খালেদা খানম, শিরীন আহমেদ, জিন্নাতুল বাকিয়া, বাসন্তী চাকমা, শামসুন নাহার, নার্গিস রহমান, মনিরা সুলতানা, নাদিরা ইয়াসমিন, রত্মা আহমেদ, সালমা চৌধুরী, সেলিনা ইসলাম ও ডরথি রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে জামায়াত নেতা গোলাম আজমের বাসভবনে যান তারা। সেখানে মধ্যাহ্নভোজ শেষ করে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তারা পাবনা সার্কিট হাউসে মহিলা আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়ার জন্য রওনা দেন।

স্থানীয়রা জানান, স্থানীয় সংসদ সদস্য এ সকল আয়োজন করেন। এ বিষয়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছিলো। তবে তিনি ফোন রিসিভ করেন।

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ডেপুটি স্পিকার আমন্ত্রিত ছিলেন বলে আমিও গিয়েছিলাম। তবে এটি রাজনৈতিক কোনো অনুষ্ঠান নয়।


ঈশ্বরদী পৌর যুব লীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বলেন, ‘সরকার দলীয় এমপিদের আর খাওয়ার জায়গা ছিল না! জামায়াত নেতার বাড়িতে খেতে হলো! বিষয়টি লজ্জাজনক।’

ঈশ্বরদী পৌরসভার জামায়াতের আমির গোলাম আজমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে আরআরপি গ্রুপের পরিচালক ও গোলাম আজমের ভাতিজা রফিকুল আলম বলেন, ‘ডেপুটি স্পিকার শামসুল হক আমার মামা। আমাদের আমন্ত্রণে তিনিসহ এমপি মহোদয়রা আমাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এসেছিলেন। তারা দুপুরে খাওয়া শেষে বিশ্রাম নিয়ে চলে গেছেন।
এ প্রসঙ্গে জানতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হকের মুঠোফোনে কল দেয়া হলে তিনি ধরেননি।
এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ