https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শরীরের মতো মনের যত্ন জরুরি - atv sangbad শরীরের মতো মনের যত্ন জরুরি - atv sangbad শরীরের মতো মনের যত্ন জরুরি - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বোলারদের নৈপুণ্যে জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক আয়োজন গাইবান্ধায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত যুক্তরাষ্ট্র চুক্তিতে ফিরলে ইরানও প্রতিশ্রুতি পূরণ করবে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোবারকগঞ্জ চিনিকলে রোপণ মৌসুম উদ্বোধন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আরব আমিরাতের নেপালের উপত্যকায় ধ্বংস হয়েছে অন্তত ২,৫০০ ভবন আনসার-ভিডিপিকে আইন-শৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

শরীরের মতো মনের যত্ন জরুরি

রিপোর্টার নাম / ১০৯ Time View
Update : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

তরুণদের মন চঞ্চল ও সংবেদনশীল। তাঁরা বিষণ্নতায়ও ভোগে বেশি। তাই শরীরের মতো তরুণদের মনের যত্ন নেওয়া জরুরি।

রাজধানীর কারওয়ান বাজারে কার্যালয়ে শুক্রবার মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বন্ধুসভা ও ইউনিমেড ইউনিহেলথ এই কর্মশালার আয়োজন করে।

দিনব্যাপী এই কর্মশালায় সারা দেশের ৮৩ জন বন্ধু যোগ দেন। তাঁদের মনের যত্ন কেন জরুরি, কীভাবে মনের যত্ন নিতে হয়, মাদক ও ইন্টারনেট আসক্তি দূর করা, সুন্দর জীবন ও বেঁচে থাকার আনন্দ ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রখ্যাত মনোশিক্ষাবিদ ও মনোরোগবিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, তরুণেরা সমস্যায় পড়লে তাঁদের উচিত মন খুলে কথা বলা। তাঁদের কথা শুনতে হবে। আবার তরুণেরাও যেন অন্যদের কথা শোনে। নিজেকে ভালোবাসার পাশাপাশি ইতিবাচক চিন্তা ও আচরণ করা দরকার।

কর্মশালার প্রথম পর্ব ছিল মনের যত্ন বিষয়ে। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক সিফাত ই সাঈদ বলেন, চিন্তা, অনুভূতি, আবেগ, কল্পনা, স্মৃতি—এসব নিয়ে মানুষের মন। শরীরের কিছু হলে মানুষ দৌড়ে চিকিৎসকের কাছে যায়। কিন্তু মনের কিছু হলে যায় না।

কর্মশালার অতিথি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক মো. ওয়াজিউল আলম চৌধুরী বলেন, মানসিক সমস্যায় আগে অপচিকিৎসা হতো, নির্যাতন হতো। এখনো তা কমেনি। তিনি বলেন, একসময় পাশ্চাত্যে আত্মহত্যা বেশি ছিল। এখন উন্নয়নশীল দেশেও তা বাড়ছে।

মানসিক স্বাস্থ্য নিয়ে বন্ধুসভার কর্মশালাকে ভালো উদ্যোগ হিসেবে উল্লেখ করে ওয়াজিউল আলম চৌধুরী বলেন, এ ধরনের কর্মশালা থেকে অর্জিত জ্ঞান নিজেদের বন্ধুদের ও পরিচিতজনদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ