টাঙ্গাইলের নাগরপুরে নানা অনিয়মের অভিযোগে তিনটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিখিল বণিক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল করিম মিয়া উপস্থিত ছিলেন।
অভিযানে যেসকল প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়:
নাগরপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার: অন্য ঠিকানার লাইসেন্স ব্যবহারের অভিযোগে ২০ হাজার টাকা।
পদ্মা ডায়াগনস্টিক সেন্টার: নিয়ম ভেঙে নামের শেষে ‘ক্লিনিক অ্যান্ড হাসপাতাল’ যোগ করার অভিযোগে ১০ হাজার টাকা।
নিউ এশিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার: অপরিচ্ছন্ন পরিবেশ ও ল্যাব কক্ষে এসি না থাকার অভিযোগে ১০ হাজার টাকা।
স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সঠিক নিয়ম-নীতি অনুসরণ, বৈধ লাইসেন্স সংরক্ষণ এবং রোগীদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কঠোর বার্তা ও সতর্কবার্তা দেওয়া হয়।