https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ভারতের আধিপত্যবাদের বি/রু/দ্ধে মা/থা/ন/ত করব না মেজর হাফিজ - atv sangbad ভারতের আধিপত্যবাদের বি/রু/দ্ধে মা/থা/ন/ত করব না মেজর হাফিজ - atv sangbad ভারতের আধিপত্যবাদের বি/রু/দ্ধে মা/থা/ন/ত করব না মেজর হাফিজ - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

ভারতের আধিপত্যবাদের বি/রু/দ্ধে মা/থা/ন/ত করব না মেজর হাফিজ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ / ৫০ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
ভারতের আধিপত্যবাদের বি/রু/দ্ধে মা/থা/ন/ত করব না মেজর হাফিজ
ভারতের আধিপত্যবাদের বি/রু/দ্ধে মা/থা/ন/ত করব না মেজর হাফিজ

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ //

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। তিনি বলেছেন, ‘বিগত নির্বাচনে চারবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মাথানত করব না।’

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানুষকে ভুয়া লোভ দেখানোর অভিযোগ তুলে মেজর হাফিজ বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলেই বেহেস্তে যাওয়া যাবে এ রকম ভুয়া লোভ দেখানো হচ্ছে মানুষকে। এগুলো মানুষের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। তাদের এসব প্রতারণায় মানুষ কান দেবে না। অতীতে অনেক নির্বাচনে তারাও (জামায়াত) অংশগ্রহণ করেছে আমরাও করেছি।

তারা ১৮টির বেশি আসন পায়নি। কোনো কোনো নির্বাচনে দু-চারটি আসনও পেয়েছে।’তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এত দিন বলেছে শরিয়া আইনে দেশ চালাবে। যে আইনে নারীরা ঘরে অবরুদ্ধ থাকতে হবে।

তাই এটি নিয়ে নারীরা প্রতিবাদ করায় তারা এখন বলতেছে বর্তমান প্রচলিত আইনেই দেশ চালাবে। এটি তাদের একটি ধোঁকাবাজি। তারা এত বছর যে কথা বলেছে সেখান থেকে ফিরে এসে নতুন নতুন ফতোয়া দিচ্ছে। এ ধরনের ধর্ম নিয়ে ব্যবসা করা দল যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মহিলাদের জন্য বসবাস করা দুর্বিষহ হবে। ঘরের আড়ালে তালাবদ্ধ করে তাদের রেখে দেওয়া হবে।
রাষ্ট্র পরিচালনারও কোনো দায়িত্ব থাকবে না, সংসদেও যাওয়ার সুযোগ থাকবে না। স্কুল-কলেজের শিক্ষা লাভ থেকেও বঞ্চিত হবে এবং এই দেশে কোনো অধিকার থাকবে না।’তিনি আরো বলেন, ‘বিএনপি এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে নারী-পুরুষের সমান অধিকার থাকবে। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব বিনা বাধায় পালন করতে পারবে।’

লালমোহন পৌরসভা বিএনপির  সভাপতি সাদেক মিয়া জান্টুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, পৌর যুবদলের সভাপতি জাকির ইমরান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এটিভি/এসএম/রাজনীতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ