https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ আজ ভারত-পাকিস্তানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ - atv sangbad আজ ভারত-পাকিস্তানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ - atv sangbad আজ ভারত-পাকিস্তানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

আজ ভারত-পাকিস্তানে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

রিপোর্টার নাম / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ভারত-পাকিস্তান উপকূলের দিকে ধেয়ে আসছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ক্যাটাগরি-৩ এর ‘অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়’ ভারতের গুজরাট এবং পাকিস্তানের করাচি উপকূলে আঘাত হানতে পারে বলে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে। এর প্রভাবে উপকূলে ১২০ থেকে ১৩০ কিলোমিটারেরও বেশি বেগে বাতাস বইতে পারে।

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধু উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর- এনডিটিভি।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, সকাল ৮টা নাগাদ ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ গুজরাট উপকূল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে রয়েছে। আজ বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ভারতের গুজরাটের কুচ ও সৌরাষ্ট্র এবং পাকিস্তানের মান্ডভি ও করাচির মধ্যবর্তী জাখাউ বন্দর অতিক্রম করবে। এর প্রভাবে ভারতের গুজরাটের কুচ, দেবভূমি দরগা এবং জামনগরে অতিবৃষ্টি হতে পারে। এমনকি অতিবৃষ্টির কারণে কুচ জেলায় বড় ধরণের ভূমিধস হতে পারে।

ভারত ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে ইতিমধ্যে গুজরাট উপকূল থেকে ৭৪ হাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছে। এ ছাড়া রাজ্যের বিভিন্ন স্থানে অরেঞ্জ ও ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

আগামীকাল শুক্রবার পর্যন্ত ভারত সব ধরনের মাছ ধরা কার্যক্রম স্থগিত করেছে। বন্দরের সকল কার্যক্রমও বন্ধ করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তার জন্য দেশটির পশ্চিমাঞ্চলের ৭৬টি ট্রেনের সিডিউল বাতিল করেছে ভারত। গুজরাটের দুটি বিখ্যাত মন্দির, দেবভূমি দ্বারকার দ্বারকাধীশ মন্দির এবং গির সোমনাথ জেলার সোমনাথ মন্দির বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল উপকূলীয় ১৬৪ গ্রাম প্রধানদের সঙ্গে কথা বলেছেন এবং সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি দেশটির তিন বাহিনীর প্রধানের সঙ্গে কথা বলেছেন। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাবে অনাকাঙ্ক্ষিত ভূমিধসসহ যে কোনো পরিস্থিতি বা দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত থাকতে বলেছেন।

এদিকে পাকিস্তানও ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ এর প্রভাব থেকে উপকূলবাসীকে রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিন্ধুপ্রদেশের উপকূলীয় এলাকা থেকে ৬৬ হাজার মানুষকে ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি আজ থেকে বেসামরিক বিমান চলাচলও বন্ধ করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ