https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ফ্রান্সে বিক্ষোভ: মার্সেইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪৩ - atv sangbad ফ্রান্সে বিক্ষোভ: মার্সেইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪৩ - atv sangbad ফ্রান্সে বিক্ষোভ: মার্সেইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪৩ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

ফ্রান্সে বিক্ষোভ: মার্সেইতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেপ্তার ৪৩

রিপোর্টার নাম / ১৩২ Time View
Update : রবিবার, ২ জুলাই, ২০২৩, ১:৪৯ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

পুলিশের গুলিতে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশজুড়ে চলমান বিক্ষোভের পঞ্চম দিনে শনিবার সন্ধ্যাজুড়ে মার্সেই শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

এ সময় ফ্রান্সের দক্ষিণের শহরটি থেকে অন্তত ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফরাসি কর্মকর্তারা। খবর বিবিসির।

এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মার্সেইয়ের কেন্দ্রস্থলে প্রধান পথ লা ক্যানেবিয়েরে পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে।

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই এলাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষ হয়।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ফ্রান্সজুড়ে প্রায় ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্যারিস থেকে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। তবে প্যারিসে ভারী পুলিশ উপস্থিতি বিক্ষোভকে বাধাগ্রস্ত করছে বলে মনে হচ্ছে। প্যারিসে স্থানীয় সময় রাত ৯টার পর সকল বাস ও ট্রাম বন্ধ করে দেওয়া হয়।

এর আগে বিক্ষোভের প্রথম চারদিনে ২৩০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। এরপর দেশজুড়ে প্রায় ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। তবুও বিক্ষোভ থামানো যায়নি। শুক্রবার এক রাতেই ১৩০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সে চলমান বিক্ষোভের সূত্রপাত মঙ্গলবার থেকে। এদিন প্যারিসের এক তল্লাশিচৌকিতে নাহেল নামে ১৭ বছর বয়সী এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়। এরপর থেকেই ফ্রান্সজুড়ে বিক্ষোভ দানা বাধতে শুরু করে।

পুলিশের দাবি, নাহেল নামের ওই কিশোর নির্দেশনা না মেনে পালিয়ে যাওয়ার সময় তাকে গুলি করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের ২ কর্মকর্তা একটি গাড়ি থামানোর চেষ্টা করছেন। এ সময় তাদের একজন গাড়ির জানালা দিয়ে চালকের দিকে অস্ত্র তাক করেন।

এ সময় চালক গাড়ি চালানো শুরু করলে খুব কাছ থেকে পুলিশের এক কর্মকর্তা তাকে গুলি করেন। এরপর কয়েক মিটার দূরে গিয়েই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ