https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত শিশুমৃত্যুর অভিযোগ - atv sangbad ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত শিশুমৃত্যুর অভিযোগ - atv sangbad ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত শিশুমৃত্যুর অভিযোগ - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় ডেঙ্গু আক্রান্ত শিশুমৃত্যুর অভিযোগ

রিপোর্টার নাম / ১২২ Time View
Update : বুধবার, ১৯ জুলাই, ২০২৩, ৭:৪৮ পূর্বাহ্ন

আহসান হাবিব, এটিভি সংবাদ

ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এবার ডেঙ্গু আক্রান্ত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ জুলাই) শিশুটির স্বজনরা সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিচার দাবি করেন।

শিশুটির মা সুফিয়া পারভীন বলেন, শরীরে জ্বর থাকায় তার একমাত্র মেয়ে হাবিবা হীরা চৌধুরীকে (৬) সেন্ট্রাল হাসপাতালে অধ্যাপক এএফএম সেলিমের অধীনে ৭ জুলাই ভর্তি করি। পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ আসে। প্রথমে স্যালাইনের সঙ্গে জ্বরের ওষুধ প্রয়োগ করেন চিকিৎসকরা। কিন্তু ওই রাতেই তাকে স্যালাইনের মাধ্যমে ‘রোফিসিন’ নামের উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এভাবে কয়েক ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগের পর আমার মেয়ের লিভার ড্যামেজ হতে থাকে। তার পায়খানার সঙ্গে রক্ত আসতে শুরু করে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও নার্স ছাড়া কাউকে পাওয়া যায়নি।

তিনি অভিযোগ করেন, ‘চারটি ফ্লোরের জন্য মাত্র একজন ডিউটি ডাক্তার থাকেন। বসেন সপ্তম তলায়। বেশিরভাগ সময় থাকেন না। অধ্যাপক সেলিম ভর্তির পর থেকে মাত্র তিনবার রোগীর কাছে এসেছেন। প্রয়োজন হলে চিকিৎসক খুঁজে পাওয়া যায় না। অবশেষে ১০ জুলাই রাতে ডাক্তার আমার মেয়েকে দেখতে এসে পালস পাচ্ছিলেন না। এরপর বলেন, রোগীর অবস্থা ভালো নয়। তাকে জরুরি ভিত্তিতে পিআইসিইউ সাপোর্ট দিতে হবে। কিন্তু সেন্ট্রাল হসপিটালে এই ব্যবস্থা নেই। তিনি হাবিবাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। মেয়ের কথা ভেবে কথা না বাড়িয়ে রাত ১১টার দিকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে বেশকিছু পরীক্ষার মধ্যে ফেরিটিন পরীক্ষা দেওয়া হয়। যেখানে একজন শিশুর ফেরিটিনের মাত্রা ৭ থেকে ১৪০ থাকার কথা, সেখানে হাবিবার ফেরিটিন ধরা পড়ে ২১ হাজার ৪৮৩।

কান্নাজড়িত কণ্ঠে মা সুফিয়া পারভীন বলেন, এরমধ্যে শ্বাসকষ্ট, হার্টসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। আর রিপোর্ট দেখেই সেখানকার চিকিৎসকরা বিড়বিড় করে বলেন, ‘সব তো শেষ করে নিয়ে আসছেন। রোগীর লিভার ফাংশন পুরো শেষ হয়ে গেছে।’ এরপর পিআইসিইউতে নিয়ে চেষ্টা শুরু করেন তারা। কিন্তু আমার মেয়েকে বাঁচাতে পারেননি।’

সংবাদ সম্মেলনে সুফিয়া পারভীন আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, ডেঙ্গু রোগীকে অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না। আর যদি কোনো কারণে দিতেই হয়, তাহলে ফেরিটিন পরীক্ষা করে তারপর প্রয়োগ করতে হয়। কিন্তু সেন্ট্রাল হসপিটাল থেকে সেটা করা হয়নি।’

গত মাসে সন্তান জন্ম দিতে এসে কুমিল্লার গৃহবধূ মাহবুবা রহমান আঁখি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় আলোচনায় আসে সেন্ট্রাল হাসপাতাল। ওই হাসপাতালের চিকিৎসক সংযুক্তা সাহা বিদেশ থাকার পরও তার নাম করে আঁখিকে সেখানে ভর্তি করা হয়। সেখানে ডেলিভারির সময় নবজাতকের মৃত্যু হয়। পরে মায়ের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও সংযুক্তা সাহার পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য আসে। এই ঘটনায় হাসপাতালের দুজন চিকিৎসক গ্রেফতারও হন।

সংবাদ সম্মেলনে ওই প্রসঙ্গ টেনে হাবিবার মা সুফিয়া পারভীন বলেন, ‘ধারণা করেছিলাম এতকিছু হয়ে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ মনে হয় তাদের ভুল বুঝতে পেরে চিকিৎসাসেবার মান বৃদ্ধি করেছে। কিন্তু তারা সেটা করেননি।’

তিনি বলেন, ‘জানি, আমি মেয়েকে আর ফিরে পাব না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের অবহেলাজনিত কারণে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’

এটিভি/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ