https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ ঘুষ নিতে গিয়ে ধরা, টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা - atv sangbad ঘুষ নিতে গিয়ে ধরা, টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা - atv sangbad ঘুষ নিতে গিয়ে ধরা, টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা - atv sangbad
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্যামনগরে আওয়ামী লীগ নেতাদের নিয়ে গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি, তীব্র ক্ষোভ পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু কার্পাসডাঙ্গায় অসহায় ব্যক্তি ছাগলঘরে বসবাস থেকে পেলেন আশ্রয়ন প্রকল্পের ঘর:প্রশংসায় ভাসছেন এ্যাসিল্যান্ড ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজুওয়ানুল হক বিশ্বাস মন্টু। ডিবি পুলিশের অভিযান : গাইবান্ধায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িক – পলাতক একটি মোটরসাইকেল উদ্ধার – গ্রেফতার (১১)জন রক্তের অভাবে ঝরবে না আর প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। যশোরে যুবদল নেতার বিরুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লীলতাহানির অভিযোগ।

ঘুষ নিতে গিয়ে ধরা, টাকা গিলে ফেললেন রাজস্ব কর্মকর্তা

রিপোর্টার নাম / ১২৮ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮:১৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

বিভিন্ন কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ ছিল রাজস্ব বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। সম্প্রতি একটি কাজের জন্য এক ব্যক্তির কাছে ঘুষ চেয়েছিলেন তিনি। তবে ওই ব্যক্তি বিষয়টি জানায় পুলিশকে। এরপর ঘুষ নেয়ার সময় হাতেনাতেই ধরা পড়েন সেই কর্মকর্তা। যদিও ধরা পড়ে ঘুষের টাকা গিলে ফেলেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, সোমবার (২৪ জুলাই) মধ্যপ্রদেশের কাটনিতে ঘুষ নেয়ার সময় জবলপুর লোকায়ুক্তের স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট (এসপিই)-এর একটি দলের হাতে ধরা পড়েন রাজস্ব বিভাগের পাটোয়ারী গজেন্দ্র সিং। ধরা পড়ার বিষয়টি বুঝতে পেরে ঘুষ হিসাবে নেয়া নোটগুলো গিলে ফেলেন তিনি।

মধ্যপ্রদেশের কাটনি জেলায় কর্মরত ওই পাটোয়ারী নোট চিবিয়ে গিলে খেয়ে ফেলার চেষ্টা করেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
 
জানা গেছে, একটি জমির মামলায় চন্দন সিং লোধি নামে এক ব্যক্তির কাছে ৫ হাজার রুপি ঘুষ চেয়েছিলেন গজেন্দ্র। লোধি তখন বিষয়টি নিয়ে লোকায়ুক্ত জবলপুরের কাছে অভিযোগ করেন। 

তদন্তের পর লোকায়ুক্ত জবলপুরের একটি দল বিলহারিতে পৌঁছায় এবং পাটোয়ারী গজেন্দ্র সিংকে তার ব্যক্তিগত অফিস থেকে সাড়ে ৪ হাজার রুপি ঘুষ নেয়ার সময় গ্রেফতার করে। কিন্তু গ্রেফতারের সঙ্গে সঙ্গে গজেন্দ্র নোটগুলো গিলে ফেলেন। এরপর তাকে জেলা হাসপাতালে নিয়ে অনেক চেষ্টার পর তার মুখের ভেতর থেকে ঘুষ হিসেবে নেয়া নোটগুলো বের করা হয়।
 
এসপিই’র পুলিশ সুপার সঞ্জয় সাহু বলেছেন, বরখেদা গ্রামের এক ব্যক্তি আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে গজেন্দ্র সিং ঘুষ চাচ্ছেন। সেই টাকা নেয়ার সময় পাটোয়ারী এসপিই’র দলকে দেখেন এবং নোটগুলো গিলে ফেলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
গজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ