ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আফিয়া জাহান নামের আরো এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আফিয়া বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‘ঝ’ শাখার ছাত্রী ছিল।
সোমবার (১৪ আগস্ট) ১৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
চলতি বছরে আফিয়াসহ এখন পর্যন্ত আইডিয়াল স্কুলের তিন শিক্ষার্থী ডেঙ্গুতে মারা গেছে বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ।
এর আগে ১৬ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে ইশাত আজহার নামের এক ছাত্রের মৃত্যু হয়।
এরপর ৩১ জুলাই মতিঝিল আইডিয়াল স্কুলের মতিঝিল শাখার তৃতীয় শ্রেণির ছাত্র বনি আমিন মারা যায়। সে বাংলা ভার্সনের ছাত্র ছিল।