আরিফুল ইসলাম, রংপুর, এটিভি সংবাদ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং এনএসআইয়ের মহাপরিচালক পরিচয় দিয়ে প্রটোকল নিয়ে এবং সরকারি প্রজ্ঞাপন জালিয়াতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অর্থ আত্মসাত ও ডিজিটাল প্রতারণার মামলায় বহুল আলোচিত ভোলার আশরাফুল ইসলাম দিপুকে ১৩ বছরের কারাদন্ডাদেশ দিয়েছে রংপুর সাইবার ট্রাইবুনাল।
বুধবার ( ১১ অক্টোবর) বিকেলে ট্রাইবুনালের বিচারক আব্দুল মজিদ এই আদেশ দেন।
পিপি আব্দুল মালেক জানান, ভোলার আইচা উপজেলার উত্তরকলমি এলাকার আব্দুল জলিল ওরফে মতি ফকিরের পুত্র আশরাফুল ইসলাম দিপু (৩২) ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সরকারের বিভিন্ন উচ্চ দপ্তরের প্রধানের পরিচয় দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাত করে।
এ ধরণের ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জের কিসামত বীরচরণ এলাকার জহির উদ্দিনের পুত্র সানাতুল্লাহ সানু ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে ডিজিটাল নিরাপত্বা আইনে মামলায় করেন। ওই মামলায় স্বাক্ষ্য গ্রহন শেষে পৃথক তিনটি ধারায় তাকে ১৩ বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত। এসময় আসামী দিপুর সম্পতি বিক্রি করে সানুর কাছ থেকে হাতিয় নেয়া ১০ লাখ ৮৫ হাজার টাকা ফেরত দিতে ভোলার ডিসিকে ব্যবস্থা গ্রহনের আদেশও দেয় আদালত। দিপুর বিরুদ্ধে সারাদেশের বিভিন্ন স্থানে প্রতারিতরা মামলা করেছেন।