https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে - atv sangbad কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে - atv sangbad কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমের টানে পিরোজপুর এসে আশাহত হয়ে ফিরলেন চীনা যুবক এশিয়া পোস্ট বান্দরবান জেলা প্রতিনিধি মো: জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা। গাইবান্ধায় ২৭০০ পিস ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মনির। সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং ও কমিউনিটি পু্লিশিং সভা তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ

কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি আ.লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপনে

রিপোর্টার নাম / ১২৯ Time View
Update : রবিবার, ২ জুন, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

আগামী ২৩ জুন দেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে এবার ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে দলটি। কেন্দ্রীয়ভাবে ১০ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

কর্মসূচিগুলো হলো- (১) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ; বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নাগরিক সমাজ ও পেশাজীবী নেতাকে আমন্ত্রণ। (২) কেন্দ্রসহ সব সাংগঠনিক শাখায় বছরব্যাপী উপযোগী কর্মসূচি গ্রহণ; তৃণমূলের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ। (৩) রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দর‌্যালির আয়োজন; একই সঙ্গে সব দলীয় কার্যালয় ও স্থাপনায় আলোকসজ্জা, আনন্দ র‌্যালি, সভা-সমাবেশ, সেমিনার ও আলোচনা সভা। (৪) সারা দেশে এতিমখানা ও হাসপাতালে এবং কর্মজীবী, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ। (৫) শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার হিসাবে ‘গ্রাফিক নোভেল : মুজিব’ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ প্রদান।

(৬) ক্রোড়পত্র, বিশেষ স্মরণিকা ও গ্রন্থ প্রকাশ এবং পোস্টার, ব্যানার ও আলোকচিত্র প্রদর্শনী। বিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে উপযোগী পোস্টার, ব্যানার ও ভিজ্যুয়াল কনটেন্ট প্রচার। (৭) বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। (৮) ডকুমেন্টারি ও চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন উপযোগী কর্মসূচি গ্রহণ। (৯) দলের সর্বস্তরের প্রবীণ নেতাদের সম্মাননা প্রদান। (১০) দলের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে ‘সবুজ ধরিত্রী’ কর্মসূচি গ্রহণ। এ লক্ষ্যে দেশের সর্বত্র জেলা/মহানগর, থানা/উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ। সারা দেশে সড়ক, মহাসড়কের দুই পাশে ও সড়ক বিভাজনে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, বাড়ির আঙ্গিনা, নদী, খাল-বিল ও জলাশয়ের দুই পাড়ে বৃক্ষরোপণ। একইভাবে মহানগরসহ সব শহরে ছাদে ও বেলকনিতে উপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বৃক্ষরোপণে নাগরিক সমাজকে পরিবেশ সম্পর্কে উদ্বুদ্ধকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ।

বিবৃতিতে ওবায়দুল কাদের কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে দলের জেলা/মহানগর, উপজেলা/থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব শাখাগুলোতে কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নের জন্য সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে দেশে ও প্রবাসে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, গত সাড়ে সাত দশক ধরে আওয়ামী লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সব প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। যে কোনো রাজনৈতিক দলের জন্য এতো দীর্ঘ সময় সফলতার সঙ্গে পথচলা মর্যাদা ও গৌরবের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ