বহুল প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আজ। আইপিএল মানেই রোমাঞ্চ, চমক আর শেষ মুহূর্তের নাটকীয়তা। যদিও এবার দলভুক্ত করার সুযোগ তুলনামূলক কম, তবু তারকা ও মহাতারকা ক্রিকেটারদের ঘিরে নিলাম নিয়ে আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টায় নিলাম শুরু হবে।
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২০ কোটি রুপি পর্যন্ত খরচ করতে পারে।
খেলোয়াড় নেওয়ার সংখ্যাতেও আছে ভিন্নতা। চেন্নাই নিতে পারবে ৯ জন, যার মধ্যে ৪ জন বিদেশি। দিল্লি ক্যাপিটালস দলে টানতে পারবে ৮ জন, বিদেশি স্লট ফাঁকা ৫টি। গুজরাট টাইটান্স নিতে পারবে ৫ জন, এর মধ্যে ৪ জন বিদেশি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সুযোগ ৬ জন, বিদেশি ৪ জন।
সবচেয়ে বেশি খেলোয়াড় প্রয়োজন কলকাতার। ১২ জন খেলোয়াড় ধরে রাখা নাইট রাইডার্স নিলাম থেকে আরও ১৩ জন নিতে পারবে, যার মধ্যে ৬ জন হতে পারেন বিদেশি। মুম্বাইয়ের স্কোয়াডে আগে থেকেই ১৯ জন থাকায় তারা নিতে পারবে ৫ জন, বিদেশি মাত্র একজন। পাঞ্জাব কিংস সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় নিতে পারবে, এর মধ্যে ২ জন বিদেশি। বেঙ্গালুরু ৮ জন (বিদেশি ২), রাজস্থান ৯ জন (বিদেশি ১) এবং হায়দরাবাদ ১০ জন (বিদেশি ২) ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবে।
এটিভি/এসএম/খেলা