ফিফার বর্ষসেরা একাদশে জায়গা না পাওয়ায় রাফিনহার বাদ পড়াকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন বার্সেলোনা কোচ হানসি ফ্লিক। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোনো প্রশ্ন ছাড়াই এই ইস্যুতে ক্ষোভ উগরে দেন জার্মান কোচ।
গত মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন রাফিনহা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোলের সঙ্গে ২৬টি অ্যাসিস্ট করেছেন ২৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
ভোটে রাফিনহার প্রাপ্ত পয়েন্ট ছিল মোট ১২, যা আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পের চেয়েও কম!
ফ্লিক আরো বলেন, ‘এই দলে রাফিনহাই ছিল সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়। চ্যাম্পিয়নস লিগে তার গোল অবদান ছিল ২২টি, যা টুর্নামেন্টে সর্বোচ্চ।
রোববার লা লিগায় তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সার আক্রমণের নেতৃত্ব দেবেন রাফিনহাই। তবে এই ম্যাচে মিডফিল্ডার পেদ্রিকে পাচ্ছেন না ফ্লিক। হ্যামস্ট্রিং সমস্যার কারণে তাকে ঝুঁকিতে ফেলতে চান না কোচ।
ফ্লিক বলেন, ‘পেদ্রি এই ম্যাচে খেলতে পারবে না। এটা ফুটবলেরই অংশ। চোটটা গুরুতর নয়, পরের ম্যাচে সে প্রস্তুত থাকবে বলে আশা করছি। ঝুঁকি নেওয়া খুব বেশি হয়ে যেত।
এটিভি/এসএম/খেলা