জামায়াতের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন অধ্যাপক মোন্তাজ আলী।
আব্দুল জলিল, মধুপূর (টাঙ্গাইল) প্রতিনিধি //
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের টাঙ্গাইল জেলা পেশাজীবী বিষয়ক সম্পাদক ও মধুপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী। আজ সোমবার ২৯ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুপুর উপজেলার সেক্রেটারি মোঃ রেজোওয়ান ওল্লাহ খান। পৌর আমির মাওলানা ইকবাল হুসাইন কর্মপরিষদ সদস্য ডঃ নজরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা প্রেসক্লাব মধুপুরের সভাপতি মোঃ আব্দুল হামিদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ মোন্তাজ আলী বলেন, আমি জনগণের রায়ে নির্বাচিত হলে মধুপুর ও ধনবাড়ীকে একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত মডেল উপজেলা হিসেবে জাতির সামনে উপহার দেবো।