বরগুনা জেলা প্রতিনিধি মোঃ মাহাবুব রেজা //
অদ্য ৩১ জানুয়ারী ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকা হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম হোসেন আলো (৪৫) (পিতাঃ মৃত মোঃ রশিদ, গ্রামঃ লেমুয়া, রায়হানপুর ইউনিয়ন, পাথরঘাটা, বরগুনা) এবং সহযোগী আফজাল খাঁ (৫০)(পিতাঃ মৃত এসকান্দর খাঁ গ্রামঃ পূর্ব লেমুয়া, পোস্টঃ লেমুয়া, থানাঃ পাথরঘাটা, জেলাঃ বরগুনা) দ্বয়কে আটক করা হয়। আটককালে তার বাড়ি থেকে বেশকিছু মাদকদ্রব্য (গাজা) এবং নগতটাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী সমূহঃ
১। ১০৫০ গ্রাম গাঁজা।
৩। গাজা ব্যবসা পরিচালনার কাজে ব্যবহৃত ০২ টি বাটন মোবাইল।
৪। নগদ ২১৫০০ টাকা।
৫। ওজন পরিমাপক যন্ত্র।
২। উল্লেখ্য, উক্ত ব্যক্তিদ্বয়ের নামে ইতিমধ্যে বিভিন্ন মাদক মামলা এবং মানুষকে হয়রানি অভিযোগ রয়েছে।
৩। আটকৃত ব্যক্তিদ্বয় মাদকের গডফাদার/ কারবারি হিসেবে পরিচিত বলে জানা যায়।
মন্তব্য: অদ্য নৌ গোয়েন্দা নজরদারির তৎপরতায় উক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ীদ্বয়কে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। উল্লিখিত ব্যক্তিদ্বয় কে গ্রেফতার করায় অত্র এলাকার জনগণের মুখে হাসি এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা যায়। অভিযানটি নৌবাহিনীর প্রতি ইতিবাচক দিক এবং নৌবাহিনীর প্রতি মানুষের আস্থা বহুগুণ বারবে বলে প্রতীয়মান।
পরবর্তীতে আইনি প্রক্রিয়া জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়