অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক
সৌদি আরবের ফুটবলে আবারও আলোড়ন তুললেন করিম বেনজেমা। ক্লাব বদলের নাটকীয় অধ্যায় শেষে আল-হিলালের জার্সিতে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে জানিয়ে দিলেন, ফর্ম এখনো অটুট। এতে আল-ওখদুদের বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পায় আল-হিলাল।
আল ইত্তিহাদ ছেড়ে সোমবার সৌদি প্রো লিগের বর্তমান শীর্ষ দল আল-হিলালে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন বেনজেমা।
সূত্র জানায়, বেনজেমার দলবদল ঠেকানোর চেষ্টা করেছিলেন পর্তুগিজ সুপারস্টার। তার ধারণা, আল-হিলালকে শিরোপার পথে এগিয়ে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে পিআইএফ।