মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে ও অবৈধ প্রক্রিয়ায় আইসক্রিম তৈরি করায় একটি কারখানায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মস্তফাপুর বাজার এলাকায় পদ্মা সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্র জানায়, বিএসটিআইএ’র অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম-এমন অভিযোগের ভিত্তিতে পদ্মা সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিভিন্ন রঙ ও কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম প্রস্তুত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এটিভি/এস