https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিলের সম্ভাবনা রয়েছে: ইসি আনিছুর - atv sangbad বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিলের সম্ভাবনা রয়েছে: ইসি আনিছুর - atv sangbad বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিলের সম্ভাবনা রয়েছে: ইসি আনিছুর - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিলের সম্ভাবনা রয়েছে: ইসি আনিছুর

রিপোর্টার নাম / ৯৬ Time View
Update : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিবেদক, এটিভি সংবাদ

বিএনপি নির্বাচনে অংশ নিলে পুনঃতফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, বড় একটি দল (বিএনপি) নির্বাচনের বাইরে আছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে চায়, তবে পুনঃতফসিল ঘোষণা করার সম্ভাবনা আছে।

শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

ইসি আনিছুর বলেন, ভোটাররা এলেই সেটা অংশগ্রহণমূলক হবে। নির্বাচনে অংশগ্রহণ করা না করা দলের ওপর নির্ভর করে। তাদের নেতাদের ওপর, দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। জনগণ যদি নির্বাচনে ভোট দান করে, সেটাই অংশগ্রহণ নির্বাচন।

ভোটের দিন ইন্টারনেট সচল থাকা নিয়ে তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহে আমরা বিশ্বাসী। নির্বাচনের দিন যেন নেটওয়ার্ক বন্ধ না হয়, সেজন্য আগেই আমরা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছি। তবে আইপি টিভিগুলো যেন কোনোরকম অপপ্রচার না করে, সে বিষয়ে সচেতন হতে হবে সবাইকে।

ইসি বলেন, নিরপেক্ষতাহীনতা যেন না হয়, সেজন্য জেলার রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছি। নির্বাচনে কে এলো, কে এলো না, সেটা আমাদের দেখার বিষয় না। নিবন্ধিত ৪৪ দলের কেউ যদি আমাদের আমন্ত্রণে না আসে, তবে আমাদের কিছু করার নেই। আমাদের বাধ্যবাধকতা আছে ৮ জানুয়ারির মধ্যে ইলেকশন করতে হবে।

নির্বাচনের সময়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রসঙ্গে বলেন, অনিবন্ধিত কিছু অনলাইন রয়েছে। ওরা যাতে মিথ্যা ও অপপ্রচারমূলক কোনও তথ্য প্রচার না করে, এর জন্য আপনাদের মাধ্যমে তাদের কাছে অনুরোধ রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ