https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ কিংবদন্তিতুল্য ছিলেন স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খান - atv sangbad কিংবদন্তিতুল্য ছিলেন স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খান - atv sangbad কিংবদন্তিতুল্য ছিলেন স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খান - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

কিংবদন্তিতুল্য ছিলেন স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খান

রিপোর্টার নাম / ১৩৪ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ : 

মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী সংগ্রামে সিরাজুল আলম খান কিংবদন্তিতুল্য ছিলেন। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে তিনি সাম্য ও মানবিক রাষ্ট্র গড়তে চেয়েছিলেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সিরাজুল আলম খান (এসএকে) ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও নিউক্লিয়াস প্রধান সিরাজুল আলম খান দাদা’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘স্বাধীনতা সংগ্রাম ও সিরাজুল আলম খান’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

জাসদের (একাংশ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, সিরাজুল আলম খানের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার পর জানলাম, তার একটি মিশন আছে এবং ভিশন আছে। তিনি একটি সংগঠনের যাত্রা করেছেন যাকে বলা হয় স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ। ইদানীং সেটাকে নিউক্লিয়াস বলা হয়। আমরা সে সময় নিউক্লিয়াস নামে কোনো কিছু শুনিনি এবং তিনিও (সিরাজুল আলম খান) বলেননি। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ জাতীয়তাবাদী এ সংগঠনের ভিতরে তার মিশন নিয়ে কাজ শুরু করেছেন। অনেকে অনেক কথা বলেন, আমি মনে করি সিরাজ ভাইকে সেগুলোর মাধ্যমে বিতর্কিত করা হয়।

জেষ্ঠ্য আইনজীবী জেড আই খান পান্না বলেন, স্বাধীনতা সংগ্রামের কথা প্রথম সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা করেছেন সিরাজুল আলম খান। আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ ছিলেন রূপকার। অনেকে ক্ষমতার দাপটে অস্বীকার করতে পারেন। আজকে এই দেশে কালো টাকা সাদা করলে ১৫ শতাংশ কর আর পরিশ্রম করে আয় করলে দিতে হবে ৩০ শতাংশ তাহলে সৎ থাকার দরকার কী। আজকে আরেকজন সিরাজুল আলম খানের মতো একজন রূপকার দরকার।

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দাদা ভাই স্বাধীনতার উত্তরাধিকার হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত। কিন্তু আজকে তাকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। এমনকি স্বাধীনতার প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে রাজনৈতিক অঙ্গনে যে অবস্থা, আমি সরকারের কাছে দাবি করি না, যে তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হোক। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন তার আদর্শ নিয়ে।

সুজন সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, সিরাজুল আলম খানের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে বলেন, তাকে দেখে আমরা উদ্দীপ্ত হতাম। তিনি ’৬০-এর দশকে ভূমিকা না রাখলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা অসম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ