ওবায়দুল কবির, এটিভি সংবাদ //
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার চাঁদ উদ্যানে যৌথবাহিনীর অভিযানে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার জানান, দু’জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সাথে ঘটনাটি ঘটেছে
আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দু’জন নিহত হয়।
মোহাম্মদপুরে বসবাসরত জনসাধারণ এখনো অনিশ্চিত তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা জনমনে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা যা গোটা সমাজকে ভাবিয়ে তুলছে বলে মন্তব্য করেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।
বর্তমান পরিস্থিতিতে যৌথ বাহিনীর জোরালো ভুমিকা রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।