ওবায়দুল কবির, এটিভি সংবাদ //
অসামাজিক কার্যকলাপ ও অসভ্যতায় ভরে গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা পর্যায়ে গড়ে ওঠা আবাসিক হোটেল, রিপোর্ট ও স্পা সেন্টারগুলোতে।
রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) চালানো অভিযানে একাধিক নারীকে আটক করা হয়েছে। গতকাল (২৩ মার্চ) রাতে গোপন তথ্যের ভিত্তিকে অভিযানটি চালানো হয়।
র্যাব জানিয়েছে, গুলশান-১ এলাকায় অবস্থিত আরএম সেন্টারের চতুর্থ তলায় থাকা স্পা সেন্টারটি চেক করার পর সেখানে অসামাজিক কার্যকলাপ চলছিল বলে তারা জানতে পারে। অভিযানে গিয়ে সেন্টারের আড়ালে চলমান অবৈধ কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।
এ সময়, সেখানে কর্মরত একাধিক নারীকে আটক করা হয় এবং স্পা সেন্টারের বিভিন্ন স্থান থেকে অসামাজিক কার্যকলাপের আলামত সংগ্রহ করা হয়। র্যাব জানিয়েছে আটক নারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
র্যাবের এ অভিযানের ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান। তিনি বলেন রাজধানীসহ দেশের প্রতিটি জেলা পর্যায়ে এ ধরনের অপকর্ম চলছেই। দেশের মানুষ এখনো সচেতন হয়নি, সামাজিক অবক্ষয় বেড়েই চলছে। সম্পাদক এস এম জামান র্যাবের প্রতি অনুরোধ জানিয়েছেন, দেশ ও জাতির স্বার্থে তাদের এই অভিযান অব্যাহত রাখার।
ডিএম/এটিভি০১/২৪০৩/জেড