https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ উত্তরায় প্রকাশ্য দিবালোকে র‍্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই! - atv sangbad উত্তরায় প্রকাশ্য দিবালোকে র‍্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই! - atv sangbad উত্তরায় প্রকাশ্য দিবালোকে র‍্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই! - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

উত্তরায় প্রকাশ্য দিবালোকে র‍্যাবের পোশাকে কোটি টাকা ছিনতাই!

বিশেষ প্রতিবেদক, এটিভি সংবাদ / ২১৪ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫, ১২:৪২ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক, এটিভি সংবাদ //

রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে র‌্যাবের পোশাক পরে একদল দুর্বৃত্ত মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’ ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।

শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ জানায়, প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য ওই প্রতিনিধি মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন। পথে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী ওই প্রতিনিধি পুলিশকে জানিয়েছেন, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে এসে র‌্যাবের পোশাক পরিহিত একদল ব্যক্তি তার পথরোধ করে। পরে টাকাভর্তি ব্যাগসহ তাকে গাড়িতে তুলে নেয়। এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায় তারা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে। এরপর র‌্যাবের পোশাক পরা কয়েক ব্যক্তি ওই মাইক্রোবাস থেকে বেরিয়ে এসে ভুক্তভোগীকে ধরার চেষ্টা করে। ওই ব্যক্তি দৌড় দিলে ছিনতাইকারীরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তারা তাকে ধরে ফেলে এবং মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের এডিসি আহম্মদ আলী জানান, ওই চক্রটি একটি গাড়িতে করে আসে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের ধরতে পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।

র‌্যাব-১-এর কার্যালয়ে সাংবাদিকরা বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ কাজ করছে। যারা ছিনতাই করেছে, তারা যদি র‌্যাবের সদস্যও হয় সেও ছাড়া পাবে না। অনেক সময় র‌্যাব-পুলিশের পোশাক পরে অনেকে অনেক অপকর্ম করছে, তারাও পার পাবে না।

এ ধরনের ছিনতাই রাজধানীতে প্রতিনিয়ত হচ্ছে অথচ প্রশাসনের ভূমিকা জোরালো না থাকায় ছিনতাইকারীরা বার বার পার পেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন, এটিভি সংবাদ ডটকম’র সম্পাদক এস এম জামান। উত্তরাতে এর আগেও এ ধরনের ছিনতাইয়ের মত ঘটনা অনেক ঘটেছে, হয়নি কোন সুরাহা! যার পরিপ্রেক্ষিতে এ বড় ধরনের ছিনতাইয়ের মত ঘটনা উত্তরায় ঘটেই চলছে।

সারাদিন পুলিশের এত টহল চলছে সেক্টরের অলিগলিতে অথচ ব্যস্ত ও জনবহুল এলাকায় নেই কোন পদচারণা। সচেতন মহলের কাছে এক বিরাট প্রশ্ন পুলিশ তাহলে করছে কি? জাতির স্বার্থে জননিরাপত্তা দিতে পুলিশ তাহলে পুরোপুরি ব্যর্থ!

এটিভি/ছিনতাই/১৫০৬/জেড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ