https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ দেশের মানবাধিকার পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক': বিএনপি - atv sangbad দেশের মানবাধিকার পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক': বিএনপি - atv sangbad দেশের মানবাধিকার পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক': বিএনপি - atv sangbad
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে জেলেদের বিকল্প কর্মসংস্থানে ১৮টি বকনা বাছুর বিতরণ কবি নজরুল ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে স্থান পরিদর্শন করলেন মাননীয় ডিসি সাহেব মিসস লুৎফুন নাহার। পশ্চিমবঙ্গ ইস্যু ও বাণিজ্য চুক্তির প্রতিবাদে রাজধানীতে জমিয়তের বিক্ষোভ মিছিল কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় স্কুল ফিডিংয়ে নিম্ন মানের খাদ্য বিতরণের অভিযোগ কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঘোড়াঘাটে নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গাইবান্ধায় অবশেষে গ্রেপ্তার দেনমোহরানা নিয়ে ভেলকিবাজি দেখানো সেই গোফ্ফার কাজী লামায় তামাক বোঝাই ট্রাক দুর্ঘটনা : চালক আহত রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান এর আপত্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

দেশের মানবাধিকার পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’: বিএনপি

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ / ১০২ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১:০১ অপরাহ্ন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ //

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫ উপলক্ষে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে শোচনীয় চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

বিবৃতিতে তিনি জানান, আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হেফাজতে নির্যাতন ও অন্যান্য কারণে ২৯টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। একই সময়ে দণ্ডপ্রাপ্ত ২৮ জন এবং বিচারাধীন ৫৫ জনের মৃত্যু হয়েছে হেফাজতে।

এ ছাড়া হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএস)-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ২৭৬টি গণপিটুনির ঘটনায় ১৫৬ জন নিহত এবং ২৪২ জন আহত হন। অর্থাৎ প্রতি মাসে গড়ে ১৪ জন গণপিটুনিতে প্রাণ হারাচ্ছেন— যা দেশের মানবাধিকার পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।

মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর জনমনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অবসান নিয়ে আশা জাগলেও অন্তর্বর্তী সরকারের সময়ও এসব ঘটনা অব্যাহত থাকায় জনগণের সেই আশায় চিড় ধরেছে। একই সঙ্গে গণপিটুনি, নারীবিদ্বেষী সহিংসতা, ধর্মীয় উপাসনালয় ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে।

এইচআরএস-এর তথ্য উদ্ধৃত করে তিনি জানান, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১ হাজার ৯০৯ জন নারী ও কন্যাশিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন, যাদের মধ্যে ৭৮৯ জন ধর্ষণের শিকার। সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও হুমকির ঘটনাও বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে, মোট ২৯৩টি ঘটনায় দুজন নিহত, ২৫৬ জন আহত, ৪৭ জন হয়রানির শিকার এবং ৭৪ জনকে হুমকি দেওয়া হয়।

এ ছাড়া সীমান্ত নিরাপত্তাহীনতাও বেড়েছে উদ্বেগজনক মাত্রায়। প্রকাশিত তথ্যে বলা হয়, এ সময়ে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ৩৩৯৯ জনকে জোরপূর্বক পুশ ইন করেছে এবং ভারতীয় কোস্টগার্ডের হাতে ১০৮ বাংলাদেশি জেলে আটক হয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় উপাসনালয় এবং বিভিন্ন মাজারেও হামলা ও লুটতরাজের ঘটনা ঘটেছে।

বিএনপি মহাসচিব বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানবাধিকার লঙ্ঘন ও আইনশৃঙ্খলার দ্রুত অবনতির পরিস্থিতিতে বিএনপি কোনোমতেই নির্বিকার থাকতে পারে না। বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা নিশ্চিতে বর্ধিত নজরদারি এবং দোষীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

মানবাধিকার দিবসে জনগণের প্রতি সংহতি জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ- যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে, ব্যক্তিস্বাধীনতা সুরক্ষিত থাকবে এবং প্রতিটি নাগরিকের মর্যাদা নিশ্চিত হবে।

এটিভি/বিএনপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ