জাহান্নাম থেকে হলেও শরীফ ওসমান বিন হাদির হামলাকারীকে আনতে হবে : জুমা
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো আসামিকে জাহান্নাম থেকে হলেও আনার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।
সোমবার (১৫ ডিসেম্বরে) কেন্দ্রীয় শহীদ মিনারে এক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন জুমা।
জুমা বলেন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাতে হবে। তারপর আবার জাহান্নামে যাবে।
এটিভি/এসএম/রাজনীতি