আমরা দেশের শান্তি চাই তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে পারে ও ঘরে ফিরে আসতে পারে। আমরা দেশের শান্তি চাই।”
দেশে নেমে বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনাস্থলে উপস্থিত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়েছে। পাশাপাশি আগে থেকে জনতার ভিড় জমেছে রাজধানীর কুড়িল বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে।”
এটিভি/এসএম/রাজনীতি