সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৮৮ বোতল অবৈধ ফেয়ারডিল কফ সিরাপ, মাদক বিক্রির নগদ টাকা ও একটি প্রাইভেট কারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খানের দিকনির্দেশনায় পুলিশের একটি দল উপজেলার দক্ষিণ ইউনিয়নের গৌরীনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মোশাররফ হোসেন, এএসআই সব্যসাচী দাসসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
এসময় এনাম আহমেদ (৪৮) নামে এক ব্যক্তিকে একটি সাদা রঙের প্রাইভেট কারসহ আটক করা হয়। তিনি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী গ্রামের বাসিন্দা।
পরে আটক ব্যক্তির ব্যবহৃত প্রাইভেট কারটি তল্লাশি করে পেছনের সিটের নিচ থেকে সাদা পলিথিন ব্যাগে রাখা ৮৮ বোতল FAIRDYL Cough Linctus উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার করে মোট প্রায় ৮.৮ লিটার সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার টাকা।
এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩৭ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২০ লাখ টাকা মূল্যের একটি সাদা রঙের প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-১৪-৯৪৭৯) জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত এনাম আহমেদের বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আইনানুগভাবে আদালতে সোপর্দ করা হবে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম খান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া